২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেস্টিংস দাবায় ব্যর্থতার গণ্ডিতে জিয়া

ইংল্যান্ডে হেস্টিংস আন্তর্জাতিক দাবায় আবারও পয়েন্ট হারালেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 11:22 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

মাঝারি মানের এই টুর্নামেন্টে মোটেও ভালো খেলছেন না বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। শুক্রবার সপ্তম রাউন্ডে সাদা নিয়ে খেলে জিয়া ড্র করেছেন নিউ জিল্যান্ডের ফিদে মাস্টার নিকোলাস ক্রডের সঙ্গে।

আগের দুই রাউন্ডে জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার মিখাইল মাচেদলিশভিলি ও ইংল্যান্ডের ফিদে মাস্টার পিটার জে সোরের কাছে হেরেছিলেন জিয়া।

সাত ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে জিয়া এখন আছেন র‌্যাঙ্কিংয়ের ২৫ নম্বরে।

অষ্টম রাউন্ডে জিয়া কালো নিয়ে খেলবেন ইংল্যান্ডের ম্যাথু জে ওয়াডসোর্থের বিপক্ষে।

এই টুর্নামেন্টের কয়েকদিন আগে লন্ডন চেস ক্লাসিকে ফিদে ওপেনে নয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৮তম হয়েছিলেন জিয়া।

হেস্টিংস দাবায় জিয়ার টানা দ্বিতীয় হার