সাকিবের সঙ্গে রবি’র কুইজ বিজয়ীরা
মোবাইল ফোন অপারেটর রবি’র কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেছেন বিতরণ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় বলে আয়োজক প্রতিষ্ঠান মাল্টিসোর্সিং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আয়োজকরা জানান, রবি’র সহযোগিতায় মাল্টিসোর্সিং লিমিটেড আয়োজনে কুইজ প্রতিযোগিতায় লক্ষাধিক গ্রাহক অংশ নেন। তাদের মধ্যে মাত্র দশজন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়।
বিজয়ীদের সঙ্গে সাকিব আল হাসানের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটান। পুরস্কার হিসেবে তার অটোগ্রাফ সম্বলিত ব্যাট এবং বল উপহার বিজয়ীদের দেয়া হয়। এছাড়াও ছিল বিজয়ীদের সঙ্গে সাকিবের প্রীতি ক্রিকেট ও ফটো সেশন আয়োজনও ছিল।
সাকিব আল হাসান তার বক্তব্যে কর্মসূচি আয়োজনের জন্য মোবাইল অপারেটর রবি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরণের আয়োজনে উপস্থিত থাকার ব্যাপারে আশা প্রকাশ করেন।
এই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত ছিলেন রবি ও মাল্টিসোর্সিং লিমিটেড এর কর্মকর্তারা।
বিজয়ীরা হলেন- নাহিন (ঢাকা),সাহিদা (ঢাকা),রাতুল (চট্টগ্রাম), শারারা(ঢাকা), সাহারা (চট্টগ্রাম), আরিফ (গাজীপুর) এবং সাইফ (চাঁদপুর)।
