২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেস্টিংস দাবায় জিয়ার টানা দ্বিতীয় হার

ব্যর্থতার গণ্ডি থেকে বেরোতে পারছেন না বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ইংল্যান্ডে হেস্টিংস ইন্টারন্যাশনাল চেস কংগ্রেসে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 07:22 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

পঞ্চম রাউন্ডে খেলছেন জিয়াউর রহমান। পঞ্চম রাউন্ডে খেলছেন জিয়াউর রহমান।

চতুর্থ রাউন্ডে খেলছেন জিয়াউর রহমান। চতুর্থ রাউন্ডে খেলছেন জিয়াউর রহমান।

বৃহস্পতিবার ষষ্ঠ রাউন্ডে ইংল্যান্ডের ফিদে মাস্টার পিটার জে সোরের কাছে কালো নিয়ে হেরে যান জিয়া। পঞ্চম রাউন্ডে জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার মিখাইল মাচেদলিশভিলির কাছে হেরেছিলেন তিনি।মাঝারি মানের এই টুর্নামেন্টে ছয় ম্যাচ শেষে সাড়ে তিন পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার।সপ্তম রাউন্ডে জিয়া সাদা নিয়ে খেলবেন নিউ জিল্যান্ডের ফিদে মাস্টার নিকোলাস ক্রডের বিপক্ষে।