বুধবার থেকে আবার ফুটবল লিগ
তিন দিন বিরতির পর বুধবার থেকে আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল।
বুধবারের একমাত্র ম্যাচে লিগের সাবেক চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।
দেশের রাজনৈতিক অস্থিশীলতার কারণে নিরাপত্তার জন্য পুলিশ না পাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুদিন পরেই লিগ স্থগিত করতে বাধ্য হয়েছিল।বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আমরা নিরাপত্তার আশ্বাস পেয়েছি। তাই আমরা লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।”তবে আগামী ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জন্য খেলা রাখেনি বাফুফে। ৬ জানুয়ারি থেকে আবার শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি লিগের প্রথম পর্ব শেষ হওয়ার কথা।
