বার্সেলোনায় ফিরছেন মেসি
২০১৩ সালে চোট বেশ ভুগিয়েছে বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে। নতুন বছরে তাই চোটমুক্ত থাকার কামনা করতেই পারেন চারবারের বিশ্বসেরা এই ফুটবলার।
আর্জেন্টিনায় অনুশীলন করছেন লিওনেল মেসি। আর্জেন্টিনায় অনুশীলন করছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনায় অনুশীলন করছেন লিওনেল মেসি। আর্জেন্টিনায় অনুশীলন করছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনায় অনুশীলন করছেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স আর্জেন্টিনায় অনুশীলন করছেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স
চোট থেকে সেরে উঠেছেন মেসি
আর্জেন্টিনায় এক অনুষ্ঠানে মেসি জানান, কাছের মানুষদের সঙ্গে নববর্ষ উদযাপন করে ১ জানুয়ারিতেই বার্সেলোনার উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।
নানা চোটে ২০১৩ সালে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্টিনা অধিনায়ককে। গত ১০ নভেম্বর রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে সব শেষ উরুতে চোট পান মেসি। তারপর থেকেই মাঠের বাইরে এ মৌসুমে ১৬ ম্যাচে ১৪ গোল করা এই ফরোয়ার্ড।
আর্জেন্টিনায় অনুশীলন করছেন লিওনেল মেসি।
বার্সেলোনায় উরুর চোট থেকে সেরে ওঠার প্রথম ধাপ শেষ করে দেশে ফেরেন তিনি। সেখানে তার দ্বিতীয় পর্যায়ের পুনর্বাসন প্রক্রিয়া চলার মাঝেই গত ২০ ডিসেম্বর চোট থেকে পুরোপুরি সেরে ওঠার সুখবর পান তিনি। এখন 'ফিটনেস' ফিরে পেলেই মাঠে নামতে পারবেন বার্সেলোনা তারকা।
মেসি বলেন, "প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার আগে আমার লক্ষ্য, ফিটনেস পুরোপুরি ফিরে পেয়ে সতীর্থদের সঙ্গে কয়েকটি অনুশীলন ম্যাচ খেলা।"
১১ জানুয়ারি লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বার্সেলোনা। এর আগে অবশ্য আগামী রোববার দুর্বল এলচের বিপক্ষে লিগের ও ৮ জানুয়ারি গেতাফের বিপক্ষে কিংস কাপের ম্যাচ আছে।
