২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলকে হারালো ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মূল্যবান জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 01:52 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ছবি: রয়টার্স ম্যানচেস্টার সিটির স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ছবি: রয়টার্স

দারুণ ছন্দে থাকা লিভারপুল তারকা লুইস সুয়ারেস ম্যানচেস্টার সিটির বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পাননি। ছবি: রয়টার্স দারুণ ছন্দে থাকা লিভারপুল তারকা লুইস সুয়ারেস ম্যানচেস্টার সিটির বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পাননি। ছবি: রয়টার্স

লিভারপুলের জালে সমতা ফেরানো গোল করে ছুটছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। ছবি: রয়টার্স লিভারপুলের জালে সমতা ফেরানো গোল করে ছুটছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। ছবি: রয়টার্স

লিভারপুলের জালে সমতা ফেরানো গোল করা ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানির কাঁধে সওয়ার স্ট্রাইকার নেগ্রেদো। ছবি: রয়টার্স লিভারপুলের জালে সমতা ফেরানো গোল করা ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানির কাঁধে সওয়ার স্ট্রাইকার নেগ্রেদো। ছবি: রয়টার্স

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ছবি: রয়টার্স ম্যানচেস্টার সিটির স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ছবি: রয়টার্স

ম্যানচেস্টার সিটির জালে জয়সূচক গোল করার পর নেগ্রেদোর উদযাপন। ছবি: রয়টার্স ম্যানচেস্টার সিটির জালে জয়সূচক গোল করার পর নেগ্রেদোর উদযাপন। ছবি: রয়টার্স

ম্যান সিটির মাঠে প্রথমে গোল করেও জিততে পারেনি লিভারপুল। ২৪ মিনিটে ‘অল রেডস’ নামে পরিচিত দলটিকে এগিয়ে দেন ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার কটিনিয়ো।

সমতা ফেরানো গোল করে ছুটছেন ভিনসেন্ট কোম্পানি।

সমতা ফেরানো গোল করে ছুটছেন ভিনসেন্ট কোম্পানি।

সমতা ফেরানো গোল করে ছুটছেন ভিনসেন্ট কোম্পানি।

কোম্পানির কাঁধে সওয়ার নেগ্রেদো।

কোম্পানির কাঁধে সওয়ার নেগ্রেদো।

কোম্পানির কাঁধে সওয়ার নেগ্রেদো।

নেগ্রেদোর গোলে এগিয়েও যায় ম্যানচেস্টার সিটি।

নেগ্রেদোর গোলে এগিয়েও যায় ম্যানচেস্টার সিটি।

নেগ্রেদোর গোলে এগিয়েও যায় ম্যানচেস্টার সিটি।

জয়সূচক গোল করার পর নেগ্রেদোর উদযাপন।

জয়সূচক গোল করার পর নেগ্রেদোর উদযাপন।

জয়সূচক গোল করার পর নেগ্রেদোর উদযাপন।

তবে ৭ মিনিট পরই সমতা নিয়ে আসেন বেলজিয়ান ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। বিরতির ঠিক আগে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদোর গোলে এগিয়েও যায় স্বাগতিক দল।

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া লিভারপুল একের পর এক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি। দারুণ ছন্দে থাকা লিগের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেস বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও নিজে গোল করতে বা কোনো সতীর্থকে দিয়ে লক্ষ্যভেদ করাতে পারেননি।

সুয়ারেস বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পাননি।

সুয়ারেস বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পাননি।

সুয়ারেস বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পাননি।

হেরে যাওয়ায় শীর্ষস্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছে লিভারপুল। লিগের ১৮ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৩৬। আর ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যান সিটি।

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারানো আর্সেনাল ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে।

আর ঘরের মাঠে সোয়ানসি সিটিকে ১-০ গোলে হারানো চেলসি ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

দিনের প্রথম ম্যাচে হাল সিটির মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।

বড়দিনের পরদিন 'বক্সিং ডে'তে খেলা ছিল ইপিএলের সবগুলো দলেরই। নিউক্যাসল ইউনাইটেড ৫-১ গোলে স্টোক সিটিকে, সাউথহ্যাম্পটন ৩-০ গোলে কার্ডিফ সিটিকে, ফুলহ্যাম ২-১ গোলে নরউইচ সিটিকে, ক্রিস্টাল প্যালেস ১-০ গোলে অ্যাস্টন ভিলাকে ও সান্ডারল্যান্ড একই ব্যবধানে এভারটনকে হারিয়েছে। টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ইপিএল-এর শীর্ষ আট দল:

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল পার্থক্য

পয়েন্ট

আর্সেনাল

১৮

১২

৩

৩

১৮

৩৯

ম্যান সিটি

১৮

১২

২

৪

৩২

৩৮

চেলসি

১৮

১১

৪

৩

১৫

৩৭

লিভারপুল

১৮

১১

৩

৪

২২

৩৬

এভারটন

১৮

৯

৭

২

১২

৩৪

নিউক্যাসল

১৮

১০

৩

৫

৬

৩৩

ম্যান ইউ

১৮

৯

৪

৫

৯

৩১

টটেনহ্যাম

১৮

৯

৪

৫

-৫

৩১