সবার আগে দল গোছালো রহমতগঞ্জ ও অগ্রণী ব্যাংক
পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সবার আগে খেলোয়াড়দের নিবন্ধন করিয়েছে রহমতগঞ্জ এমএফএস ও অগ্রণী ব্যাংক ক্রীড়া চক্র।
বৃহস্পতিবার রহমতগঞ্জ ২৫ এবং অগ্রণী ব্যাংক ২৬ জন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে।
তারুণ্য নির্ভর দল রহমতগঞ্জ এবার দলভুক্ত করেছে গতবার ফেনী সকার ক্লাবে খেলা আল আমিন ও মুশফিকার উদ্দিন, ঢাকা আবাহনীর শওকত রাসেল, চট্টগ্রাম আবাহনীর বাদশা মিয়া এবং বিজেএমসির আরাফাত ও দিদারুল আলমকে।
অগ্রণী ব্যাংক তেমন উল্লেখযোগ্য কাউকে দলভুক্ত করতে পারেনি।
গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া দলবদল চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।
