২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল লিগের সূচি ঘোষণা

শেখ রাসেল ক্রীড়া চক্র ও নবাগত উত্তর বারিধারার ম্যাচ দিয়ে শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 08:03 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি এক বিজ্ঞপ্তিতে লিগের সূচি ঘোষণা করেছে।

সূচিতে প্রতিদিনই খেলা রয়েছে। যদিও একদিন আগেও পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল সপ্তাহে পাঁচ দিন খেলা হবে। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে এই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেলো। গত মৌসুমে সপ্তাহে তিন দিন খেলা হয়েছিল।

এবারের লিগ হবে তিন লেগের। ঘোষিত সূচি অনুযায়ী প্রথম লেগ শেষ হবে ১০ ফেব্রুয়ারি। এর মধ্যে একদিনও বিরতি নেই।

এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে মের মধ্যে লিগ শেষ করা। তিন লেগের এই আসরটিতে বিরতি দিতে গেলে অনেক সময় লেগে যাবে শেষ করতে। তাই আমরা বিরতিহীন ভাবে প্রতিদিনই খেলা রেখেছি।”

এবারের লিগে ১০টি দল অংশ নিচ্ছে। গতবারের ৮টি দলের সঙ্গে এবার যোগ দিচ্ছে চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা।

লিগের ১০ দল হলো শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন, ফেনী সকার ক্লাব, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা।