পেছাবে না ফুটবল লিগ
দু’টি ক্লাব পেছানোর অনুরোধ করলেও শেষ পর্যন্ত নির্ধারিত দিনেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে ফুটবল লিগ পেছানো হবে না, ২৭ ডিসেম্বর থেকেই লিগ শুরু হচ্ছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লিগ পেছানোর অনুরোধ করে।
সভায় সিদ্ধান্ত হয়েছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সপ্তাহে পাঁচ দিন একটি করে ম্যাচ হবে। অবশ্য এর আগের সভায় দু’টি ভেন্যুতে প্রতিদিন দু’টি করে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। বাফুফে এখন এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে।
এদিকে পেশাদার লিগের ভেন্যু বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাফুফে। তাই গাজীপুর ও মানিকগঞ্জ স্টেডিয়াম বাফুফের অর্থে সংস্কার করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
