বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন আবাহনী
বিজয় দিবস হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৭-১ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।
আবাহনীর এই জয়ে দু’টি করে গোল করেন আশরাফুল ইসলাম ও পুস্কর খিসা মিমো। একটি করে গোল করেন খোরশেদুর রহমান, শেখ মোহাম্মদ নান্নু ও হাসান যুবায়ের নিলয়।
সেনাবাহিনীর পক্ষে একমাত্র গোলটি করেন মিলন হোসেন।
নয়টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সেনাবাহিনীর আব্দুল মালেক।
