বিওএ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রোইং ফেডারেশনের সহ-সভাপতি খোরশেদ আলম।
সোমবার বিওএ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। তিনি পেয়েছেন ১৪ ভোট।
অপর প্রতিদ্বন্দ্বী জুডো ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের পেয়েছেন ৬ ভোট।
প্রায় দু'মাস আগে আব্দুল আউয়াল মজনুর মৃত্যুতে বিওএর নির্বাহী কমিটির একটি সদস্যপদ শূন্য হয়। তাই নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
