২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট খোয়ালো পিএসজি

টানা দুটি জয়ের পর ফরাসি লিগে আবারো পয়েন্ট হারিয়েছে পিএসজি। রোববার লিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 01:49 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

নিজেদের মাঠে ৩৬ মিনিটে সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় পিএসজি। ২৫ গজ দুর থেকে দারুণ এক ফ্রি-কিকে গোলটি করেন তিনি। লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ইব্রার এটি ১৫তম গোল।

তবে প্রথমার্ধের শেষমুহূর্তে ফরাসি মিডফিল্ডার রিও মাভুবা এবং দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আইভরি কোস্টের স্ট্রাইকার সলোমন কালুর গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত অবশ্য ৭২ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

সমর্থকদের হতাশ করলেও লিগের শীর্ষস্থানে অবশ্য পিএসজিই থাকছে, ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। সমান ম্যাচে ৪১ ও ৪০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে মোনাকো ও লিল। শুক্রবার ভ্যালেনসিয়েনের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল বড় বাজেটের দল মোনাকো।