২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লল্ডন ডার্বিতে গোলশূন্য ড্রর হতাশা

'লন্ডন ডার্বি'তে সোমবার চেলসির বিপক্ষে গোলশূন্য ড্র করায় ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল)শীর্ষস্থান ফিরে পেল না আর্সেনাল। আর চেলসি কোচের সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ে এবারও জিততে পারলেন না কোচ কোচ আর্সেন ভেঙ্গার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

লিগে ১৭ ম্যাচ শেষে লিভারপুলের সমান ৩৬ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। ৩৪ পয়েন্ট পাওয়া চেলসি আছে তালিকার চতুর্থ স্থানে।

কিন্তু মৌসুমের শুরুতে আর্সেনাল অদম্য গতিতে ছুটে চললেও সম্প্রতি যেন পথ হারিয়ে ফেলেছে তারা। সোমবার রাতে চেলসির মুখোমুখি হওয়ার আগের তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি দলটি; দু'টি হারের বিপরীতে একটিতে ড্র করেছে তারা। চেলসির সাম্প্রতিক পারফরম্যান্সও অবশ্য আহামরি কিছু ছিল না। শেষ পাঁচ ম্যাচের তিনটি জয়ের বিপরীতে দু'টিতে হারে তারা।

বড়দিনের আগে ইপিএলের শেষ ম্যাচে তাই 'উপহার' পাওয়ার আশা করেছিলেন লন্ডনের দু'টি দলের সমর্থকরাই। কিন্তু আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি হয়েছে বলে দুয়ো পেল চেলসির খেলোয়াড়রা। তবে আর্সেনালও সমর্থকদের কম হতাশ করেনি। নয় দিন আগে ম্যানচেস্টার সিটির কাছে ৬-৩ গোলে হারা আর্সেনালের কাছে নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোটা আশা করেছিলেন সমর্থকরা।

দুই দল অল্প যে কয়েকটি সুযোগ পেয়েছিল, তাতে এগিয়ে ছিল চেলসিই, ক্রসবারে লাগে মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শট।

এ নিয়ে মোট দশবার মরিনিয়োর  মুখোমুখি হয়ে একবারও জিততে পারলেন না আর্সেন ভেঙ্গার।

ম্যাচ শেষে এ দিক থেকে 'জয়ী' মরিনিয়ো অবশ্য দাবি করলেন, চেলসিই ভালোভাবে ম্যাচটি নিয়ন্ত্রণ করেছে।

"আমরা একটা ভালো সুযোগ পেয়েছিলাম, হালকা সুযোগ এসেছিল বেশ কয়েকটি। কিন্তু তারা গোলের একটি ভালো সুযোগ পেলেও আধাআধি কোনো সুযোগ পায়নি।"

ম্যাচের গতিপ্রকৃতির চিত্রও উঠে এল চেলসি কোচের কথায়, এটা ছিল একটা কৌশলগত ম্যাচ। এমন একটা ম্যাচ যাতে আর্সেনাল জিততে চেয়েছে, কিন্তু হারার ঝুঁকি নেয়নি। আবার চেলসিও জিততে চেয়েছে হারার ঝুঁকি না নিয়ে।

ইপিএল -এর শীর্ষ ৮ দল:

দল

ম্যাচ

জয়

ড্র

পরাজয়

গোলপার্থক্য

পয়েন্ট

লিভারপুল

১৭

১১

৩

৩

২৩

৩৬

আর্সেনাল

১৭

১১

৩

৩

১৬

৩৬

ম্যানচেস্টার সিটি

১৭

১১

২

৪

৩১

৩৫

চেলসি

১৭

১০

৪

৩

১৪

৩৪

এভারটন

১৭

৯

৭

১

১৩

৩৪

নিউক্যাসল

১৭

৯

৩

৫

২

৩০

টটেনহ্যাম

১৭

৯

৩

৫

-৫

৩০

ম্যানচেস্টার ইউনাইটেড

১৭

৮

৪

৫

৮

২৮