আবার পরাজিত বরুসিয়া
জার্মান বুন্দেসলিগায় আবার হেরে গেছে বরুসিয়া ডর্টমুন্ড। হার্থা বার্লিনের বিপক্ষে প্রথমে গোল করেও ২-১ গোলে হেরে গেছে গতবারের রানার্স-আপরা।
সর্বশেষ তিন ম্যাচে বরুসিয়ার এটা দ্বিতীয় হার। অন্যটিতে ড্র করেছিল তারা।
হেরে গেছে বেয়ার লেভারকুজেনও। ভার্ডার ব্রেমেনের কাছে ১-০ গোলে হার মেনেছে তারা। ৭৪ মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোলদাতা আর্জেন্টাইন ডিফেন্ডার সান্তিয়াগো গার্সিয়া।
ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে সপ্তম মিনিটে জার্মান ফরোয়ার্ড মার্কো রয়েসের গোলে এগিয়ে যায় বরুসিয়া।
কিন্তু ২৩ মিনিটে সমতা নিয়ে আসেন কলম্বিয়ান স্ট্রাইকার আদ্রিয়ান রামোস। বিরতির ঠিক আগে তিউনিশিয়ান স্ট্রাইকার সামি আলাগুইয়ের গোলে এগিয়েও যায় হার্থা বার্লিন। শেষ পর্যন্ত ঐ গোলটি জয় এনে দেয় অতিথি দলকে।
হেরে যাওয়ায় শিরোপা লড়াই থেকে আরো পিছিয়ে পড়লো লিগের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা লেভারকুজেন ও বরুসিয়া। ১৭টি করে ম্যাচ খেলে লেভারকুজেনের ৩৭ আর বরুসিয়ার ৩২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে যাচ্ছে বায়ার্ন মিউনিখ।
বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে ফ্রেইবুর্গ ২-১ গোলে হ্যানোভারকে, মেইঞ্জ ৩-২ গোলে হামবুর্গকে ও আইনট্রাখট ব্রাউনশোয়াইগ ১-০ গোলে হফেনহাইমকে হারিয়েছে। শালকা জিরো ফোর ও নুরেমবার্গের ম্যাচটি গোলশূন্য ড্র করেছে।
