২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফেরার অপেক্ষায় ভালদেস

প্রত্যাশার চেয়েও কম সময়ে সেরে উঠছেন ভিক্তর ভালদেস। বার্সেলোনার গোলরক্ষকের দাবি, পায়ের চোট কাটিয়ে তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Dec 2013, 08:37 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

আগামী ৫ জানুয়ারি স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে খেলতে চান ভালদেস।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, “আমি খুব ভালো বোধ করছি। সর্বশেষ ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে সব কিছু ঠিক-ঠাক আছে। আবার খেলতে পারার কথা ভেবে আমি রোমাঞ্চিত।”

“সব কিছু পরিকল্পনা মতো হলে আর কোচ (জেরার্দো মার্তিনো) সঠিক মনে করলে এলচের বিপক্ষে আমার প্রত্যাবর্তন হতে পারে।”

গত ১৯ নভেম্বর স্পেনের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সময় পায়ের পেশিতে টান পড়ে ভালদেসের। তারপর থেকেই তিনি মাঠের বাইরে।

৩১ বছর বয়সী ভালদেস এই মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরবর্তী ঠিকানা সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।