বিজয় দিবস হকি: সেমিফাইনালে আবাহনী ও সেনাবাহিনী
বিজয় দিবস হকির সেমিফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড ও বাংলাদেশ সেনাবাহিনী।
সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ আজাদ স্পোর্টিং ক্লাব। অন্য সেমিফাইনালে ঊষা ক্রীড়া চক্র খেলবে সেনাবাহিনীর বিপক্ষে। দুটো সেমিফাইনালই হবে শনিবার।
বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ দিনে আবাহনী ৪-১ গোলে সেনাবাহিনীকে হারিয়েছে। এই জয়ের সুবাদে আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। হেরে যাওয়ায় গ্রুপে সেনাবাহিনীর অবস্থান দ্বিতীয়।
আবাহনীর পক্ষে পুস্কর খীসা মিমো দুটি এবং আশরাফুল ইসলাম ও হাসান যুবায়ের নিলয় একটি করে গোল করেন। সেনাবাহিনীর একমাত্র গোলদাতা আব্দুল মালেক।
