২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস রাগবি, ভলিবলে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

বিজয় দিবস রাগবি প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 09:42 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

রাগবি অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে সেনাবাহিনী ৩১-৭ পয়েন্টে ফ্লেইম বয়েজ ক্লাবকে হারায়।

বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভলিবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার পল্টন ভলিবল স্টেডিয়ামে ফাইনালে সেনাবাহিনী ৩-২ সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হারায়।

টুর্নামেন্টে তৃতীয় হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। তারা ৩-০ সেটে হারিয়েছে তিতাস গ্যাসকে।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর মাসুদ মিলন ও তিতাসের অজয় সরকার।