২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস হকিতে ঊষার জয়

বিজয় দিবস হকি টুর্নামেন্টে জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারায় আজাদ স্পোর্টিং ক্লাবকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 09:40 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

বিজয়ী দলের পক্ষে মাকসুদ আলম হাবুল, অজিত কুমার ঘোষ ও রুবেল একটি করে গোল করেন। আজাদের হয়ে একমাত্র গোলটি করেন সোহানুর রহমান।

বাংলাদেশ বিমানবাহিনী ও পুলিশের মধ্যে দিনের অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। বিমানের পক্ষে মুকিতুল দুটি গোল করেন। পুলিশের হয়ে গোল করেন রানা ও জন।