২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল লজ্জার পর বরখাস্ত টটেনহ্যাম কোচ

লিভারপুলের বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ায় পর কোচ আন্দ্রে ভিলাস বোয়াসকে ছাটাই করেছে টটেনহ্যাম হটস্পার। গত ১৬ বছরে ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে টটেনহ্যামের এটাই সর্বোচ্চ ব্যবধানে হার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সোমবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় টটেনহ্যাম কর্তৃপক্ষ।

তবে শুধু রোববারের এই হারের কারণে নয়, দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সও ভিলাস বোয়াসের প্রতি দলটির আস্থা হারানোর কারণ।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত সাত ম্যাচে মাত্র দু'টিতে জিতেছে তারা, হেরেছে তিনটিতে, ড্র করেছে অপর দু'টি।

তাছাড়া গত মাসের শেষ সপ্তাহে ম্যানচেস্টার সিটির মাঠে ৬-০ গোলে লজ্জাজনকভাবে হেরেছিল দলটি। লিগে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে টটেনহ্যাম।

তবে কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও ঐ বিবৃতিতে বোয়াসের প্রতি শুভকামনা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সেই সঙ্গে পরবর্তী কোচ কে হবেন, তা পরে জানানো হবেও বলেছে কর্তৃপক্ষ।

গতবছরের ৩ জুলাই টটেনহ্যামের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পর্তুগালের বোয়াস।

পুরনো খবর:

অদম্য সুয়ারেসে উড়ছে লিভারপুল