২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেসের হ্যাটট্রিকে জুভেন্টাসের বড় জয়

কার্লোস তেভেসের হ্যাটট্রিকে ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি আতে বড় জয় পেয়েছে জুভেন্টাস। রোববার রাতে তুরিনোর এই ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সাস্সুয়োলোকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 12:27 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

পরের ম্যাচে ইন্টার মিলানকে ৪-২ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে রয়েছে নাপোলিও।

Image
গোলের পর নাপোলির ড্রিস মেরটেন্সের উদযাপন।

গোলের পর নাপোলির ড্রিস মেরটেন্সের উদযাপন।

Image
গোলের পর জামাইলির উদযাপন।

গোলের পর জামাইলির উদযাপন।

নাপোলির হয়ে গোল করেন গনসালো হিগুয়াইন, ড্রিস মেরটেন্স, ব্লেরিম জেমাইলি ও হোসে কালেহন।

ম্যাচের ৭১তম মিনিটে রিকি আলভারেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইন্টার মিলান। এস্তেবান কামবিয়াসো ও নাগামোতো গোল পেলেও তাই ম্যাচে ফিরে আসতে পারেনি তারা।

১৯৯০ সালের পর থেকে আর শিরোপা জিততে পারেনি দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলি। এবার শিরোপার লক্ষ্যে বড় বাজেটেই দল গড়েছে তারা।

Image
গোলরক্ষককে ফাঁকি দিয়ে তেভেসের গোল।

গোলরক্ষককে ফাঁকি দিয়ে তেভেসের গোল।

Image
সতীর্থদের নিয়ে কার্লোস তেভেসের উদযাপন।

সতীর্থদের নিয়ে কার্লোস তেভেসের উদযাপন।

Image
তেভেসের আরেকটি গোল

তেভেসের আরেকটি গোল

Image
তেভেসের হ্যাটট্রিক উদযাপন।

তেভেসের হ্যাটট্রিক উদযাপন।

আগের ম্যাচে নিজেদের মাঠে সহজ জয় পায় জুভেন্টাস। আর্জেন্টিনা জাতীয় দলে উপেক্ষিত তেভেস ম্যাচের ১৫, ৪৫ ও ৬৮তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।

১৬ ম্যাচে ১০ গোল করে এখন লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোল তেভেসের। ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার ম্যাচের ২৮ মিনিটে ফেদেরিকো পেলুসোর গোলটিও বানিয়ে দেন। আন্তোনিও কোনতের দল এখন ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

জুভেন্টাসের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি। ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইন্টার।

বোলেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ফিওরেন্তিনা। ম্যাচে নিজের ১৩তম গোল পেয়েছেন এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ গোলদাতা জুজেপ্পে রস্সি।

জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজার জোড়া গোলে লিভোরনোকে হারিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে লাৎসিও।