২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসাসুনার মাঠে রিয়ালের ‘হোঁচট’

শনিবারের রাতটা একদমই ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। একে তো স্প্যানিশ লা লিগায় ওসাসুনার মাঠে ২-২ গোলে ড্র করতে হয়েছে। তার ওপরে লাল কার্ড দেখেছেন অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার স্যার্হিও রামোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 01:30 AM

Updated : 25 Apr 2022, 07:40 PM

১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের নিচে যথারীতি তৃতীয় স্থানে আছে রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নরা।

টানা পাঁচটি জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওসাসুনা সফরে যাওয়া রিয়াল ৩৮ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ে। দুটোরই গোলদাতা স্ট্রাইকার ওরিয়ল রিয়েরা।

নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচেই খেলতে নামা রামোস ৪৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান। তার কিছুক্ষণ পর, বিরতির ঠিক আগে ব্যবধান কমান উদীয়মান অ্যাটাকিং মিডফিল্ডার ইসকো।

৭৯ মিনিটে চিলিয়ান মিডফিল্ডার ফ্রানসিস্কো সিলভার দ্বিতীয় হলুদ কার্ড দু দলের খেলোয়াড়-সংখ্যা সমান করার পরের মিনিটেই পর্তুগিজ ডিফেন্ডার পেপের হেড সমতা নিয়ে আসে ম্যাচে।

কিন্তু জয়সূচক গোলের দেখা পায়নি রিয়াল।