ঊষা ও আজাদের শুভসূচনা
বিজয় দিবস হকি টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে ঊষা ক্রীড়া চক্র ও আজাদ স্পোর্টিং ক্লাব।
শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ঊষা ৪-২ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে রাব্বি সালেহীন রকি, ইসা মিয়া ও রুবেল হোসেন একটি করে গোল করেন। অন্য গোলটি ছিল আত্মঘাতী।
দ্বিতীয় ম্যাচে আজাদ ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীকে। বিজয়ী দলের পক্ষে সোহানুর রহমান, হৃদয় হোসেন ও মহসিন একটি করে গোল করেন।
এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্পন্সর ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনভীর আদিল খান উপস্থিত ছিলেন।
