বিজয় দিবস হকিতে ৭ দল
বিজয় দিবস হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৭টি দল এতে অংশ নেবে।
তিনটি সার্ভিসেস দল ও চারটি ক্লাব দু’টি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে।
দল গুলো হলো, আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়া চক্র, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, অ্যাজাক্স এসসি, আজাদ এসসি ও বাংলাদেশ পুলিশ।
