২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড দামে বিক্রি ওয়েন্সের পদক

১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে জেসি ওয়েন্সের জেতা একটি সোনার পদক রেকর্ড দামে বিক্রি হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 01:34 AM

Updated : 23 Aug 2022, 07:26 PM

রোববার নিলামে পদকটির দাম উঠেছে ১৪ লাখ ৬৬ হাজার ৫৭৪ মার্কিন ডলার। কোনো অলিম্পিক স্মারকের এটাই সর্বোচ্চ দাম।

বার্লিন অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার রিলে ও লং জাম্পে সোনা জিতেছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি-অ্যাথলেট ওয়েন্স।

নিলামে রেকর্ড ভেঙ্গে দেয়া পদকটির ক্রেতার নাম জানা যায়নি। নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতার ইচ্ছায় তার নাম গোপন রাখা হয়েছে।

গত এপ্রিলে ১৮৯৬ অলিম্পিক ম্যারাথনের একটি রৌপ্য কাপ আট লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। এতদিন সেটাই ছিল অলিম্পিক স্মারকের রেকর্ড দাম।

এর আগে সবচেয়ে বেশি দামে অলিম্পিকের সোনার পদক তিন লাখ ১০ হাজার ৭০০ ডলারে বিক্রি হয়েছিল। ১৯৮০ সালের শীতকালীন অলিম্পিকে আইস হকি বিজয়ী যুক্তরাষ্ট্র দলের সদস্য মার্ক ওয়েলসের সেই পদক বিক্রি হয়েছিল ২০১০ সালে।