২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনে বিদেশিদের আধিপত্য

বিদেশি খেলোয়াড়দের আধিপত্যে শেষ হতে যাচ্ছে বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 09:25 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

প্রতিযোগিতার একটিরও ফাইনালে বাংলাদেশের কোনো খেলোয়াড় উঠতে পারেননি।

পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন মালয়শিয়ার কৃষ্ণান ও ভারতের শুভঙ্কর দেব। পুরুষ দ্বৈতের ফাইনালে উঠেছে চাইনিজ তাইপের হুং ইং ইউয়ান ও চেন হ্যাং জুটি এবং একই দেশের লিয়াং জু ও কুয়ান হাও জুটি।

মহিলা এককের ফাইনালে ভারতের শায়লি রেনের প্রতিপক্ষ চাইনিজ তাইপের পাই সিয়া। মহিলা দ্বৈতের ফাইনালে ওঠা চার জনই ভারতীয়। ভারতের দানিয়া নায়ের ও মোহিতা জুটি খেলবে স্বদেশের প্রযুক্তা ও আরতি জুটির বিপক্ষে।

মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছে ভারতের অভিষেক ও সংস্কৃতি জুটি এবং মালয়েশিয়ার নুরিজোয়ান ও সানিরু জুটি।

পাঁচটি ফাইনালই হবে শনিবার।