২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজক ভারত

২০১৭ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজনের ভার পেয়েছে ভারত। ভারতের মাটিতে এটাই হবে ফুটবলের সবচেয়ে বড় আসর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 07:38 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

স্বাগতিক হওয়ার লড়াইয়ে ২০১০ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও উজবেকিস্তানকে হারিয়েছে ভারত।

ভারত কখনো কোনো ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়নি। তবু তাদের আয়োজক হিসেবে বেছে নেয়ার কারণ হিসেবে ফিফা সভাপতি ব্ল্যাটার বলেন, “ক্রীড়া রাজনীতি ও ভূ-রাজনীতির বিবেচনায় ১২০ কোটি মানুষ অধ্যুষিত একটি দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।”

২০১৭ সালের আরো তিনটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফিফা। সে বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ দক্ষিণ কোরিয়ায় এবং অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় হবে।