২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ ম্যাচ পর পিএসজির হার

৩৬ ম্যাচ পর হারের স্বাদ পেলো পিএসজি। বুধবার ফরাসি লিগে দুর্বল ইভিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 04:22 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর শেষদিকে ১২ মিনিটের ব্যবধানে জোড়া গোল খেয়ে বসে পিএসজি।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও দুই স্ট্রাইকার সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ ও উরুগুয়ের এদিনসন কাভানির ব্যর্থতায় তা হয়ে ওঠেনি পিএসজির।

লিগ ওয়ানের হিসেবে ২৬ ম্যাচে অপরাজিত থাকার পর এই প্রথম হারলো পিএসজি, এ মৌসুমে প্রথম তো বটেই।

তবে লিগের শীর্ষস্থানে অবশ্য ঠিকই থাকছে পিএসজি, ১৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৭। দ্বিতীয় ও তৃতীয় স্থানের দল লিল ও মোনাকোর পয়েন্ট ৩৬ ও ৩৫।