২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ জিতলে পুরস্কার ৪ কোটি ডলার

ব্রাজিলে আগামী বছরের ফুটবল বিশ্বকাপ জিতলে সোনার ট্রফির পাশাপাশি আসবে কাড়ি কাড়ি অর্থও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্টোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 01:44 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে চার কোটি ডলার, গত বিশ্বকাপে যা ছিল তিন কোটি ডলার।

শুধু বিশ্বকাপজয়ী দলের অর্থযোগ নয় বেড়েছে আসরের মোট প্রাইজমানিও। গত বিশ্বকাপের প্রাইজমানির চেয়ে এবার তা প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে দাড়িয়েছে প্রায় ৫৬ কোটি মার্কিন ডলারে।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ৪২ কোটি মার্কিন ডলার।

তবে ফুটবলের সর্বোচ্চ সংস্থার (ফিফা) মহাসচিব জেরোম ভালকে জানান, পুরুস্কারের এই অর্থ বৃদ্ধির পরিমাণটা এখনই চুড়ান্ত নয়। বুধবার ফিফার অর্থবিষয়ক কমিটির বৈঠকে তা চুড়ান্ত হবে।     

২০১৪ সালের ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলে বসবে বিশ্ব ফুটবলের এই জমকালো আসর।

বিশ্বকাপের প্রাইজমানি বাড়াটা অবশ্য এবারই নতুন নয়। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রাইজমানি ২০০৬ সালের জার্মানির বিশ্বকাপ আসর থেকে ৬০ শতাংশ বেশি ছিল।