২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির সঙ্কট: ক্রীড়া প্রতিমন্ত্রীর আবার আশ্বাস

আবারো হকির সঙ্কট সমাধান করার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 08:16 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বৃহস্পতিবার হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহসহ ১০ সদস্যর একটি প্রতিনিধি দল ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে। এ সময় তিনি বলেন, “হকির সঙ্কট সমাধানে দু পক্ষকেই এগিয়ে আসতে হবে। কোনো পক্ষ অনড় অবস্থানে থাকলে সমাধান আসবে না। শিগগিরি আমি দু পক্ষের সঙ্গে আলোচনায় বসবো।” “আমার বিশ্বাস, সঙ্কট সমাধানের জন্য দু পক্ষই আমাকে সহযোগিতা করবে। সঙ্কটের দ্রুত সমাধানের ব্যাপারে আমি আশাবাদী।” খাজা রহমতউল্লাহ জানান, “হকির বর্তমান সঙ্কট সম্পর্কে ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের কাছে জানতে চেয়েছেন। এই অবস্থা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় তাও জানতে চেয়েছেন তিনি।” “আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীকে বলেছি সমাধানের একটাই পথ রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় ফেডারেশনের দুটি সদস্য পদ খালি আছে। এই পদে কাউকে নেয়া যেতে পারে।” গত মঙ্গলবার খেলোয়াড় কল্যাণ সমিতি ও ক্লাব ঐক্য পরিষদের কর্মকর্তারা ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে হকি ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙ্গে দেয়ার প্রস্তাব দেন। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি।

পুরনো খবর:

হকি অঙ্গণকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাস