২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব হকির ফাইনালে ফরিদপুর ও রাজশাহী

জাতীয় যুব হকির ফাইনালে উঠেছে ফরিদপুর ও রাজশাহী জেলা। ফাইনাল হবে রোববার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 07:15 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফরিদপুর ৭-০ গোলে ঢাকা জেলাকে হারিয়েছে।

বিজয়ী দলের রাব্বি সালেহীন রকি তিনটি এবং সালমান সাদিক, মঈনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নয়ন কুমার একটি করে গোল করেন।

দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহী ৩-১ গোলে চট্টগ্রাম জেলাকে হারিয়েছে।

রাজশাহীর পক্ষে বেলাল হোসেন দুটি ও রাসেল একটি গোল করেন। চট্টগ্রামের একমাত্র গোলদাতা জয় চক্রবর্তী।