২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব হকিতে ঢাকা, চট্টগ্রাম ও ফরিদপুরের জয়

জাতীয় যুব হকি প্রতিযোগিতার সুপার লিগে বড় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৯-০ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 09:22 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

বিজয়ী দলের পক্ষে রায়হান চৌধুরী ও জয় চক্রবর্তী তিনটি করে গোল করেন। আর শহীদুল ইসলাম ২টি ও খোরশেদুর রহমান একটি গোল করেন।

ঢাকা জেলা ৩-১ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জকে। ঢাকার পক্ষে শহীদুল ইসলাম দুটি ও মামুনুর রশিদ একটি গোল করেন। আর নারায়ণগঞ্জের পক্ষে আল আমিন একমাত্র গোলটি করেন।

দিনের অন্য ম্যাচে ফরিদপুর জেলা ২-০ গোলে দিনাজপুর জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন মোস্তাফিজুর রহমান ও সালমান সাদিক।