২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ক্রুইফের গাড়িতে ঢিল

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের গাড়িতে পোশাক শ্রমিকরা হামলা করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 08:03 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শনিবার বিকেলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ফেরার পথে আশুলিয়ার জিরাবোতে তাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে পোশাক শ্রমিকরা। তবে গাড়িতে ঢিল লাগেনি।

এ সময় বাফুফের সহকারী মিডিয়া ব্যবস্থাপক আশিকুর রহমানও গাড়িতে ছিলেন। তিনি জানান, “ঢিল না লাগলেও দুজনই বেশ ভয় পেয়েছেন। আগে কখনো তারা এ ধরনের পরিস্থিতির সামনে পড়েননি।”