২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিস কাপ ফাইনালের প্রথম দিনে সমতা

ডেভিস কাপের ফাইনালের প্রথম দিন নিজ নিজ ম্যাচে জিতেছেন নোভাক জোকোভিচ ও টমাস বার্ডিচ। ফলে প্রথম দুটি একক ম্যাচ শেষে ১-১ সমতায় আছে সার্বিয়া ও চেক প্রজাতন্ত্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শুক্রবার প্রথম এককে চেক প্রজাতন্ত্রের র‌্যাদেক স্তেপানাককে ৭-৫, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে সার্বিয়াকে এগিয়ে নেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর জোকোভিচ।

তবে দ্বিতীয় এককে সার্বিয়ার দুসান লাজোভিচকে ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রকে সমতায় ফেরান বার্ডিচ।

শনিবার পাঁচ ম্যাচের ফাইনালের একমাত্র দ্বৈতে মুখোমুখি হবে দুই দেশ। রোববার নির্ধারিত হবে কে পাবে এবারের শিরোপা। শেষ দুই এককে মুখোমুখি হবেন জোকোভিচ ও বার্ডিচ। আর লাজোভিচ খেলবেন স্তেপানাকের বিপক্ষে।