২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব হকিতে নারায়ণগঞ্জ ও ঢাকার বিশাল জয়

শুক্রবার জাতীয় যুব হকিতে বিশাল জয় পেয়েছে নারায়ণগঞ্জ ও ঢাকা জেলা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 10:18 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

নারায়ণগঞ্জ ১৫-০ গোলে কুষ্টিয়া জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের হৃদয় চারটি, আপন ও সাগর তিনটি করে, সোহেল ও ইমন দুটি করে এবং ফারুক একটি গোল করেন।

অন্যদিকে আলমগীরের হ্যাটট্রিকসহ পাঁচ গোলে ঢাকা ১১-০ গোলে ফেনী জেলার বিপক্ষে জিতেছে। আলমগীর ছাড়া ঢাকার পক্ষে শহীদুল ইসলাম তিনটি, ফয়সাল হোসেন দুটি ও জিয়াউর রহমান একটি গোল করেন।

দিনের অন্য দুই ম্যাচে ফরিদপুর জেলা ৯-১ গোলে সাতক্ষীরা জেলাকে এবং যশোর জেলা ৪-২ গোলে কিশোরগঞ্জ জেলাকে হারিয়েছে।