২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র টেনিস: বাছাই পর্ব থেকে আরিফের বিদায়

আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের আরিফ হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 08:09 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে চীনের জিয়া ফ্যাং-এর সামনে দাঁড়াতেই পারেননি তিনি। খেলার ফলাফল ৬-০, ৬-০।

বাছাই পর্বের অন্যান্য ম্যাচে জিতে চূড়ান্ত পর্বে উঠেছেন ভারতের আদিত্য অনন্ত, জাপানের কেটো সুবাসা ও তাইওয়ানের ওয়াং টিন।

অনন্ত ৩-৬, ৭-৫, ৬-৪ গেমে ইন্দোনেশিয়ার জাফর ওয়াহেদকে, সুবাসা ৪-৬, ৬-৩, ৬-১ গেমে কানাডার নেইলস মইসনকে ও ওয়াং টিন ৬-৩, ৬-৩ গেমে ভারতের অংশুমান গোয়ালিয়াকে হারিয়েছেন।

বুধবার থেকে ৬৪ জন বালক ও ৩০ জন বালিকাকে নিয়ে শুরু হবে চূড়ান্ত পর্ব।