টানা তৃতীয় শিরোপা জিততে পেরে উচ্ছ্বসিত মোহামেডানের অধিনায়ক নিয়াজ মোরশেদ। বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার বলেন, “আমরা ভালো খেলেই চ্যাম্পিয়ন হয়েছি। এই সাফল্য দলের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল।”
“টানা তিনবার লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ায় আমি দারুণ খুশি। আমার বিশ্বাস, এই সাফল্য দলের ভবিষ্যত দাবাড়ুদের দারুণ অনুপ্রাণিত করবে।”
মোহামেডানের আরেক গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান বলেন, “এই সাফল্যের প্রধান কারণ সবার দায়িত্ব বোধ। আমার বিশ্বাস ছিল আমরাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবো।”
বাংলাদেশ নৌবাহিনী (১৪ পয়েন্ট) রানার্স-আপ, লিওনাইন চেস ক্লাব (১২) তৃতীয়, তিতাস ক্লাব (৯) চতুর্থ এবং গোপালগঞ্জ (৭) পঞ্চম হয়েছে।