আনন্দ ও কার্লসেনের দ্বিতীয় ম্যাচও ড্র
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচেও নরওয়ের ম্যাগনাস কার্লসেনের সঙ্গে ড্র করেছেন বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিশ্বনাথন আনন্দ।
শনিবার প্রথম ম্যাচ ১৬ চাল পরে ড্র মেনে নিয়েছিলেন দুজনে। রোববার দ্বিতীয় ম্যাচ হয়েছে আরেকটু বেশি, ২৫ চাল।
এবার নিজের শহর চেন্নাইয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা ধরে রাখার লড়াইয়ে নেমেছেন আনন্দ। কার্লসেনের সঙ্গে ২০ দিনে ১২টি ম্যাচ খেলতে হবে তাকে। ৬.৫ পয়েন্ট পাওয়া দাবাড়ুর মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট।
২৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের এই প্রতিযোগিতায় ২০০৭ সাল থেকে আনন্দ চ্যাম্পিয়ন। তবে এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাকে কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে।
৯ বছর আগে মাত্র ১৩ বছর বয়সে দ্বিতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে গ্র্যান্ড মাস্টার হওয়া কার্লসেন এখন র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন।
