২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শেষ টুর্নামেন্টের শেষ চারে ফেদেরার

এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 01:52 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শনিবার আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারানোয় শেষ চারে উত্তরণ নিশ্চিত হয়ে গেছে তার। খেলার ফলাফল ৪-৬, ৭-৬, ৭-৫।

আগের দুই ম্যাচে দুজনই একটি করে জয় পাওয়ায় ‘বি’ গ্রুপের ম্যাচটা পরিণত হয়েছিল ‘কোয়ার্টার ফাইনাল’-এ। মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে প্রথম সেট হেরে ভক্তদের ভয় পাইয়ে দিয়েছিলেন ফেদেরার।

তবে এরপর ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছেন রেকর্ড ১৭টি গ্র্র্যান্ড স্লামের মালিক।

বছরের শেষ এটিপি টুর্নামেন্টের সেমি-ফাইনালে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হবে ফেদেরারকে। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল।