রোনালদোর হ্যাটট্রিকে বিধ্বস্ত সোসিয়েদাদ
দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার স্প্যানিশ লা লিগায় পর্তুগিজ তারকার হ্যাটট্রিকের সুবাদে রিয়াল সোসিয়েদাদকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে গোলশূন্য রুখে দিলেও রিয়ালের সামনে দাঁড়াতেই পারেনি সোসিয়েদাদ। আগের তিন ম্যাচে একটি হ্যাটট্রিকসহ ৬ গোল করা রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে বিধ্বস্ত হয়েছে তারা।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবাউয়ে একাদশ মিনিটে গোল পেতে পারতেন রোনালদো। কিন্তু তার জোরালো শট ফিরে আসে বারে লেগে।
পরের মিনিটেই অবশ্য রোনালদো সমর্থকদের হতাশা দূর করেন। করিম বেনজেমার ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
গোলের পর করিম বেনজেমার উচ্ছ্বাস।
রিয়াল মাদ্রিদের চতুর্থ গোল করা স্যামি খেদিরাকে গ্যারেথ বেলের অভিনন্দন।
রোনালদোর উদযাপন।
রিয়ালের খেলোয়াড়দের দলবদ্ধ উদযাপন।
রোনালদোর উদযাপন।
গোলের পর রোনালদোকে বেলের অভিনন্দন।
