২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাভরিঙ্কাকে নিয়ে সেমি-ফাইনালে নাদাল

লন্ডনে এটিপি ওয়াল্ড ট্যুর ফাইনালসে নিজেদের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ জিতে সেমি-ফাইনালে উঠেছেন স্পেনের রাফায়ের নাদাল ও সুইজারল্যান্ডের স্তানিলাস ভাভরিঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 11:32 AM

Updated : 13 Oct 2022, 03:03 PM

শনিবার 'এ' গ্রুপের প্রথম ম্যাচে স্পেনের ডাভিদ ফেরারকে ৬-৭, ৬-৪, ৬-১ গেমে হারিয়েও অপেক্ষায় থাকতে হচ্ছিল প্রথমবারের মতো ওয়ার্ল্ড ট্যুরে খেলার সুযোগ পাওয়া ভাভরিঙ্কা। পরের ম্যাচে আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করা বিশ্বের এক নম্বর খেলোয়াড় নাদাল ৬-৪, ১-৬, ৬-৩ গেমে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে হারালে স্তানিলাসও উঠে যান শেষ চারে।

'বি' গ্রুপ থেকে এরই মধ্যে শেষ চারে উঠে গেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। এই গ্রুপ থেকে শেষ চারে ওঠার জন্য লড়ছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার এবং আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোর্তো।

প্রতি বছর র‌্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট অংশ নেয়। আর গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি জন সেমি-ফাইনালে ওঠে।

চোটের কারণে এবার খেলতে পারছেন না ব্রিটেনের অ্যান্ডি মারে। তাই র‌্যাঙ্কিংয়ে নয় নম্বরে থেকেই ফেদেরার রেকর্ড টানা দ্বাদশবারের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন।