২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে জাতীয় যুব হকি

রংপুরে শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় যুব হকি। এই প্রতিযোগিতায় ২১টি দল ৭টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 09:28 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

প্রথমে রংপুরে তিনটি গ্রুপের খেলা হবে। ১৪ নভেম্বর থেকে ঢাকায় বাকি চার গ্রুপের খেলা শুরু হবে।

৭ গ্রুপ চ্যাম্পিয়নকে নিয়ে হবে চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্বের তারিখ এখনো ঠিক হয়নি।

অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের এই প্রতিযোগিতার স্পন্সর অগ্রণী ব্যাংক। তিন বছরের জন্য ৩৬ লাখ টাকা দিচ্ছে তারা।