দাবা লিগে মোহামেডানের শীর্ষস্থান অক্ষুন্ন
প্রিমিয়ার দাবা লিগে শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডে তারা ৪-০ পয়েন্টে ফেইথ চেস ক্লাবকে হারিয়েছে। টানা পঞ্চম জয়ে মোহামেডানের পয়েন্ট ১০।
আট পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ নৌবাহিনী ও লিওনাইন চেস ক্লাব।
বৃহস্পতিবারের অন্যান্য ম্যাচে লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে তিতাস ক্লাবকে, প্রিতম প্রিজম চেস ক্লাব একই ব্যবধানে সৃজন চেস ক্লাবকে এবং গোপালগঞ্জ চেস ক্লাব ৩-১ পয়েন্টে একসেস গ্রুপ চেস ক্লাবকে হারিয়েছে।
