২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সকারের দল গোছানো শেষ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের জন্য ২৪জন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে ফেনী সকার ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 09:05 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদীর হাতে ফুটবলারদের নিবন্ধনপত্র তুলে দেন ফেনী সকারের যুগ্ম-সম্পাদক শাখাওয়াত হোসেন।

এবার শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক মোহাম্মদ নেহাল, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মিডফিল্ডার আজমল হোসেন বিদ্যুৎ ও স্ট্রাইকার আকরামুজ্জামান লিটন এবং বিজেএমসির ডিফেন্ডার রমজান আলী মোল্লাকে নিয়ে এসেছে ফেনী সকার।

মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের জন্য গাম্বিয়ার কোচ ওমর কে সিসেকেও নিয়োগ দিয়েছে ক্লাবটি। তিনি এর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বয়সভিত্তিক দলের কোচ ছিলেন।

ফেনী সকার: মাসুদ আহমেদ উজ্জ্বল, রনি ইসলাম, আলাউদ্দিন, মওদুদ আহমেদ, শাহানুর হাওলাদার, শাহানুর রহমান, মোহাম্মদ নেহাল, সৈয়দ রশিদ তূর্য, আজমল হোসেন বিদ্যুৎ, আলী হোসেন, মোহাম্মদ পারভেজ, রাহেল আলম, সাদ্দাম হোসেন, আকবর হোসেন, মঞ্জুর রহমান, নাজমুল ইসলাম, রমজান আলী মোল্লা, আবু সুফিয়ান, ওয়াসিও ওলালেকান, মতিউর রহমান, রুবেল মোল্লা, আকরামুজ্জামান লিটন, মুরাদ হোসেন, ফখরুল হাসান।