সেরেনার জয়, হারলেন আজারেঙ্কা
তুরস্কের ইস্তাম্বুলে ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনেও জিতেছেন সেরেনা উইলিয়ামস। তবে হেরে গেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।
বুধবার লাল গ্রুপের খেলায় র্যাযাঙ্কিংয়ের এক নম্বর তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা সহজেই হারিয়েছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকাকে। সেরেনা জিতেছেন ৬-২, ৬-৪ গেমে। টুর্নামেন্টে রাদভান্সকার এটি টানা দ্বিতীয় হার। প্রথম দিনে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার বিপক্ষে হেরে যান তিনি।
প্রথম দিনে বেলারুশের আজারেঙ্কাকে জিততে হয়েছিল বেশ লড়াই করে। কিন্তু এদিন তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেননি। সপ্তম বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচের কাছে হেরে গেছেন ৬-৪, ৬-৩ গেমে।
তবে নিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছেন আজারেঙ্কার গ্রুপসঙ্গী চীনের লি না। ইতালির সারা এররানিকে ৬-৩, ৭-৬ গেমে হারিয়েছেন তিনি। এররানির এটি দ্বিতীয় হার।
প্রতি বছর র্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট অংশ নেয়। আর গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি জন সেমি-ফাইনালে ওঠে।
চোটের কারণে এবার খেলতে পারছেন না র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা মারিয়া শারাপোভা। তার অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার।
