আগুয়েরোর নৈপুণ্যে ম্যান সিটির জয়
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাশিয়ার দল সিএসকে মস্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় পেয়েছে ইংল্যান্ডের দলটি।
প্রতিপক্ষের মাঠে ৩২ মিনিটে পিছিয়ে পড়ে ম্যান সিটি। স্বাগতিকদের পক্ষে গোল করেন ফরোয়ার্ড জোরান টসিক।
দু্ মিনিট পরই অবশ্য সমতায় ফেরে অতিথিরা। স্প্যানিশ ফরোয়ার্ড ডাভিদ সিলভার পাস থেকে নিজের প্রথম গোলটি করেন আর্জেন্টিনার স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরো।
১০ মিনিট পরই আলভানো নেগ্রেদোর পাস থেকে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুন করেন তিনি।
বিরতির পর বেশ কয়েকবার গোল পরিশোধের সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় দলটির ফরোয়ার্ডরা।
ম্যাচের অস্তিম মুহূর্তে জাপানের অ্যাটাকিং মিডফিল্ডার কাইসিুক হোন্ডার শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ম্যান সিটি।
গ্রুপ পর্বের তিন ম্যাচ থেকে দ্বিতীয় জয় পাওয়া ম্যান সিটির পয়েন্ট ছয়।
