২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপে সেরেনা ও আজারেঙ্কার জয়

তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া ডাব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে জয় পেয়েছে লাল গ্রুপের সেরেনা উইলিয়ামস ও পেত্রা কেভিতোভা। জিতেছে সাদা গ্রুপের ভিক্টোরিয়া আজারেঙ্কাও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 06:35 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

মঙ্গলবার সেরা বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা সহজেই হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে। এক ঘণ্টার একটু বেশি সময় নিয়ে সেরেনা জিতেছেন ৬-৩, ৬-১ গেমে। আর চেক প্রজাতন্ত্রের কেভিতোভা ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকাকে।

দ্বিতীয় বাছাই বেলারুশের আজারেঙ্কাও জিতেছেন সরাসরি সেটে। তবে মোটামুটি লড়াই করেই জিততে হয়েছে তাকে। টানা দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আজারেঙ্কা ৭-৬, ৬-২ গেমে হারিয়েছেন ইতালির সারা এরানিকে। সাদা গ্রুপের অপর দুই খেলোয়াড় হলেন চীনের লি না ও সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচ।

প্রতি বছর র‌্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট অংশ নেয়। তবে চোটের কারণে এবার খেলতে পারছেন না র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা মারিয়া শারাপোভা। তার অনুপস্থিতির কারণে সুযোগ পেয়েছেন কেরবার।