২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামের সহজ জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। রোববার অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 12:46 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

প্রতিপক্ষের মাঠ ভিলা পার্কে টটেনহ্যামের দুই গোলদাতা ইংলিশ মিডফিল্ডার অ্যান্ড্রস টাউনসেন্ড ও স্প্যানিশ স্ট্রাইকার রবার্তো সলদাদো।

এই জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম। ম্যানচেস্টার সিটিরও ১৬ পয়েন্ট, তবে গোল গড়ে এগিয়ে থাকায় তাদের অবস্থান চতুর্থ।

১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। চেলসি ও লিভারপুলের সংগ্রহ ১৭ পয়েন্ট করে হলেও শ্রেয়তর গোল গড়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি।

অষ্টম স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ১১।