২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার রেসার তুষারের পাশে শাহ সিমেন্ট

বাংলাদেশের একমাত্র পেশাদার ফর্মুলা ফোর কার রেসার মাহফুজুর রহমান তুষারের পাশে দাঁড়িয়েছে শাহ সিমেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 08:10 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

আগামী মাসে ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় ফর্মুলা ফোর কার রেসে অংশ নেয়ার জন্য তাকে পৃষ্ঠপোষকতা করবে প্রতিষ্ঠানটি।

এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া তুষারের সমস্ত খরচ বহন করবে শাহ সিমেন্ট।

রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে দুই পক্ষের চুক্তি সাক্ষর শেষে তুষার বলেন, “দীর্ঘ দিন ধরে আমি পৃষ্ঠপোষকদের দ্বারে-দ্বারে ঘুরেছি। সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় শাহ সিমেন্ট কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।”

শাহ সিমেন্টের ব্র্যান্ড অফিসার আহসান জুয়েল বলেন, “তুষারের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভালো লাগছে। আগামীতে তার এগিয়ে চলার পথে সব রকম সহযোগিতা করবো আমরা।