নভেম্বরে পাইওনিয়ার লিগ
৭০টি দল নিয়ে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে পাইওনিয়ার ফুটবল লিগ। তবে এই প্রতিযোগিতা শুরু হওয়ার দিন-তারিখ এখনো ঠিক হয়নি।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড়দের বয়স নির্ধারণ শেষ হয়েছে। প্রায় ২২০০ জনের মধ্যে থেকে ১২০০ জনেরও বেশি ফুটবলারকে বাছাই করা হয়েছে।
একটি দল বাছাই করা ফুটবলারদের মধ্যে থেকে সর্বোচ্চ ৩০ জনকে নিবন্ধন করাতে পারবে।
গতবারের পাইওনিয়ার লিগে ৮০টি দল খেলেছিল। এবার ১০টি দল কমেছে।
