কুস্তিতে কুমিল্লা ও নড়াইলের সাফল্য
ছেলেদের বিভাগে কুমিল্লা এবং মেয়েদের বিভাগে নড়াইল জেলার শ্রেষ্ঠত্ব দিয়ে শেষ হয়েছে জাতীয় জুনিয়র কুস্তি।
ছেলেদের বিভাগে কুমিল্লার অর্জন চারটি সোনা ও একটি ব্রোঞ্জসহ পাঁচটি পদক। দুটি সোনা, একটি রুপা ও দুটি ব্রোঞ্জসহ পাঁচটি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা জেলা।
মেয়েদের বিভাগে নড়াইলের সংগ্রহ দুটি সোনা, তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জসহ ৭টি পদক। দুটি করে সোনা ও রুপা এবং একটি ব্রোঞ্জসহ পাঁচটি পদক নিয়ে রাজশাহী জেলা দ্বিতীয় হয়েছে।
বৃহস্পতিবার প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক আরবি গ্রুপের পরিচালক এসএম জাহিদ হাসান।
